সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসের ফুটবলে পাঠানো হচ্ছে না ছেলেদের

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়ার গেমস ফুটবলে পাঠানো হচ্ছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে। তবে যাবে নারী ফুটবল দল। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

চীনের হাংজু শহরে গত বছরই হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের ১৯তম এই আসরটি। তবে করোনার থাবায় এক বছর পিছিয়ে এবার বসছে সেই আসর। আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হওয়ার কথা রয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশের ১৭টি আসরে অংশগ্রহণ করার কথা ছিল। তবে নতুন করে বক্সিং যোগ হয়েছে। তাতে ডিসিপ্লিনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। ডিসিপ্লিনগুলো হচ্ছে, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, ক্রিকেট, হকি, শুটিং, অ্যাথলেটিকস, সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং ও বক্সিং।

ছেলেদের ফুটবলে সময় খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে মেয়েদের ফুটবলে বড় সাফল্য এসেছে। গত সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী