,

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাজ্যাভিষেকের শপথ নিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

তিনি ব্রিটেনে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন, চার্চ অফ ইংল্যান্ড এমন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরপর তিনি রাজ্যাভিষেকের শপথ পরিচালনা করেন।

রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্টকে ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আসেন

তিনি রাজা তৃতীয় চার্লসকে জিজ্ঞাসা করেন যে, তিনি তার শাসনামলে আইন এবং চার্চ অফ ইংল্যান্ডকে সমুন্নত রাখবেন।
। এরপর রাজা তার হাত পবিত্র গসপেলে হাত রাখেন এবং সকল অঙ্গীকার রক্ষার প্রতিজ্ঞা করেন।

এরপর রাজা তৃতীয় চার্লস দ্বিতীয় শপথ নেন। রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাষ্ট্র-প্রধান। তবে তার ক্ষমতা প্রতীকী এবং আনুষ্ঠানিক। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করেন। প্রতিদিন ব্রিটিশ সরকারের কাজের রিপোর্ট তার কাছে লাল রঙের চামড়ার একটি বাক্সে করে পাঠানো হয়, যার মধ্যে থাকে গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের আগে সে সম্পর্কে ব্রিফিং, অথবা কাগজপত্র যাতে তার স্বাক্ষর করা প্রয়োজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি বুধবার বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করে তার সরকারের কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন। এসব বৈঠক একান্ত ব্যক্তিগত এবং সেখানে যেসব কথাবার্তা হয় সেগুলোর আনুষ্ঠানিক কোনো রেকর্ড রাখা হয় না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট