,

ঢাবিতে উপহার দিতে গিয়ে মার খেয়ে ফিরল ছাত্রদল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করতে কলম উপহার দেয় ছাত্রদল। এ তাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে এ হামলা হয়। হামলায় ছাত্রদলের অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, হামলায় ছাত্রদলের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শায়রুল জানান, এর মধ্যে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান গুরুতর আহত হয়েছেন। জহুরুল হক শাখা ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল সাব্বিরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে তার মাথায় ১২টি সেলাই করা হয়েছে। অপর গুরুতর আহত হলেন মুজিব হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান অনিক।

এ এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ জারিফ, জহুরুল হক ছাত্রদলের কর্মী আতিক ইশরাক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান অনিক ও মুজিব হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান অনিক শাহবাগ থানায় আটক আছেন বলেও জানান বিএনপির মিডিয়া সেলের এ সদস্য।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না