,

এশিয়ান গেমসের ফুটবলে পাঠানো হচ্ছে না ছেলেদের

news-image

এবারের এশিয়ার গেমস ফুটবলে পাঠানো হচ্ছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে। তবে যাবে নারী ফুটবল দল। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

চীনের হাংজু শহরে গত বছরই হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের ১৯তম এই আসরটি। তবে করোনার থাবায় এক বছর পিছিয়ে এবার বসছে সেই আসর। আগামী ২৩ সেপ্টেম্বর আসর শুরু হওয়ার কথা রয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশের ১৭টি আসরে অংশগ্রহণ করার কথা ছিল। তবে নতুন করে বক্সিং যোগ হয়েছে। তাতে ডিসিপ্লিনের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। ডিসিপ্লিনগুলো হচ্ছে, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, ক্রিকেট, হকি, শুটিং, অ্যাথলেটিকস, সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং ও বক্সিং।

ছেলেদের ফুটবলে সময় খুব একটা ভালো যাচ্ছে না। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম অবস্থানে আছে বাংলাদেশ। তবে মেয়েদের ফুটবলে বড় সাফল্য এসেছে। গত সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট