,

নতুন লুকে সোনাক্ষী, দেখুন ছবিতে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন ওয়েব সিরিজের দুনিয়ায়। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত ‘দাহাড়’ ওয়েব সিরিজের ট্রেলার। যেখানে সাহসী পুলিশের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

গতকাল ‘দাহাড়’-এর ট্রেলারে মুক্তি অনুষ্ঠানে নিজের লুকেও মুগ্ধতা ছড়ান সোনাক্ষী সিনহা। খাঁকি রঙের পোশাকে হাজির হন তিনি। এ সময় তার দুই হাতে ছয়টি আংটিও চোখে পড়ে।

ওয়েব সিরিজটি নিয়ে সোনাক্ষী বলেন, ‘দাহাড় আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এত দিন যত চরিত্রে অভিনয় করেছি, অঞ্জলী ভাটি চরিত্রটি একেবারেই আলাদা। সে শুধু সাহসীই নয়, সব সময় এমন কিছু করতে চায়, যেটা অন্যদের জন্য আদর্শ হয়ে থাকবে। দর্শকদের সিরিজটি দেখানোর অপেক্ষায় আছি।’

‘দাহাড়’ সিরেজে প্রধান চরিত্রে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন বিজয় ভার্মা, গুলশান দেভাইয়া, সোহম শাহ প্রমুখ। এটি পরিচালনা করেছেন রীমা কাগতি ও রুচিতা ওবেরয়। সিরিজটির নির্বাহী প্রযোজক রিতেশ সিদ্ধানী, ফারহান আখতার, রীমা কাগতি ও জোয়া আখতার। আগামী ১২ মে আমাজন প্রাইমে মুক্তি পাবে আট পর্বের সিরিজটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট