,

কাপড়ের ব্যবসায়ী চক্ষু ডাক্তার!

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : তিনি কাপড়ের ব্যবসা করেন। অথচ প্রাইভেট চেম্বার খুলে চোখের চিকিৎসা দেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার আসল পরিচয় বেরিয়ে আসে।

তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৪)। তার ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই। এমনকি এমবিবিএস সনদও নেই। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটের সালমান অপটিকসে রোগী দেখছেন।

নবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম আমাদের সময়কে বলেন, সাইফুলের বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন নেই। এমনকি এমবিবিএস সনদও নেই। তিনি মূলত কাপড়ের ব্যবসায়ী এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। তবে প্রতি সপ্তাহে নবাবগঞ্জে চোখের রোগী দেখতে আসেন।

তিনি আরও বলেন, সাইফুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট