,

সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছের ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০

news-image

জবি প্রতিবেদক : গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তীর্ণ হতে ৩০ নম্বর পেতে হবে। ভুল উত্তরে নম্বর কাটা যাবে।

আজ শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক আমাদের সময়কে এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের। প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

উপাচার্য বলেন, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। ‘বি’ ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি। ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৩ জন। ‘সি’ ইউনিটে (বাণিজ্য) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬টি। ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ১২ জন শিক্ষার্থী।

আগামী ২০ মে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে ২৭ মে ‘সি’ ইউনিট (বাণিজ্য ) এবং বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট