,

বিএনপির কেন্দ্রীয় নেতার জানাজায় মেয়র লিটন

news-image

রাজশাহী ব্যুরো : বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে হেতমখাঁ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। জানাজায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। তবে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও বিএনপির প্রয়াত নেতা কবির হোসেনের জানাজায় অংশ নেন।

এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ কবির হোসেনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ দুপুর আড়াইটায় সাহেব বাজার জিরোপয়েন্টে জানাজার আগে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাসিক মেয়র।

জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। এছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ জানাজার নামাজে অংশ নেন।

গত বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি নেতা অ্যাডভোকেট কবির হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কবীর হোসেন স্ত্রী নারগিস বেগম ছাড়াও দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। কবীর হোসেন রাজশাহী নগরের উপ-শহর এলাকার ৩ নম্বর সেক্টরে বসবাস করতেন।

কবির হোসেন বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ ও ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। প্রথমে ১৯৯১ সালে রাজশাহী সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও পরে তাকে ভূমি প্রতিমন্ত্রী করা হয়। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না