,

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন কে, জানা যাবে কাল

news-image

অনলাইন ডেস্ক : ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে আগামীকাল শনিবার। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। ইতোমধ্যে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করেছে। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে আগামীকাল দুপুর ১২টায় গুলশান-১-এ দলের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ শুক্রবার দলের প্রেসসচিব তারেক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার নাজমুল হুদা মারা যাওয়ায় তার পদটি শূন্য হয়ে আছে। এমতাবস্থায় গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও আজ (শুক্রবার) সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। আগামীকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে।

দলটি থেকে আরও জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টায় সাইনপুকুর, স্যুট, বাসা নম্বর-৮/সি, রোড নম্বর-১৪৩, গুলশান-১ (শ্যুটিং ক্লাব ও এসিসিএল ক্লাবের সামনে) তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা।

এদিকে, ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন বলে জানা গেছে। দলের আজকের বৈঠকে নেতাকর্মীরা চেয়েছিলেন নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোন। কিন্তু তিনি চান, মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির নেতৃত্বে আসুক।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মারা যাওয়ার তিন দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় দলটি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী