,

বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু করতে ২০ বছর লাগত: এলজিআরডি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু করতে গেলে নানা শর্ত পালন করতে হতো এবং সেতু নির্মাণে ২০ বছর সময় লেগে যেত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও গ্রামীণ উন্নয়ন: প্রাক বাজেট বিশ্লেষণ ২০২৩-২৪’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হওয়ার পর থেকে আমরা এখন বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা করতে পারি। এখন আমাদের একটা পজিশন হয়েছে। আগে তো আমরা কিছুই করতে পারতাম না।’

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা বিশ্বব্যাংক আমাদের দিয়ে স্বীকার করাতে চেয়েছিল। এটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। তিনি দেখিয়ে দিয়েছেন ও প্রমাণ করেছেন বিশ্বব্যাংকের টাকা ছাড়াই আমরা পদ্মা সেতু তৈরি করতে পারি।’

তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাংকের টাকা নিয়ে পদ্মা সেতু তৈরি করতে গেলে অনেক শর্ত দিত। পদে পদে শর্ত পরিবর্তন করত। সেক্ষেত্রে পদ্মা সেতু তৈরি করতে ২০ বছর সময় লাগত। বর্তমানে যে মানের হয়েছে, বিশ্বব্যাংকের টাকায় সে মানের পদ্মা সেতু হতো না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট