,

করোনায় আক্রান্ত ডিএনসিসির চিফ হিট অফিসার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও করপোরেশনটির চিফ হিট অফিসার বুশরা আফরিন। আজ শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

বুশরনা আফরিন বাসাতেই আইসোলেশনে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। বুশরার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তাদের পরিবারের এক সদস্য আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তার প্রভাব রাজধানী ঢাকাতেও। প্রতিবছরই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। সেই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে ডিএনসিসি। আগামী দুই বছর আর্শট-রকফেলার ফাউন্ডেশনের হয়ে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে কাজ করেন বুশরা আফরিন।

যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানের অর্থায়নে ঢাকা তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করবেন মেয়রকন্যা। ইতোমধ্যে তার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার হয়েছে। তবে বিষয়টি পরিষ্কার করেছে ডিএনসিসি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তার নিয়োগ সিটি করপোরেশন থেকে নয়, এমনকি তার বেতন-ভাতা কোনো কিছুই সিটি করপোরেশন বহন করবে না।

আরও পড়ুন: ‘চিফ হিট অফিসার’ হিসেবে কী করবেন, জানালেন বুশরা

বুশরাই প্রথম হিট অফিসার নন। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামি, লস অ্যাঞ্জেলস, গ্রিসের অ্যাথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, আফ্রিকার কিছু দেশে এই চিফ হিট অফিসার নিয়োগ করা হয়েছে। এবার বাংলাদেশেও এই পদে নিয়োগ করা হলো।

বুশরা আফরিন ঢাকাতেই বড় হয়েছেন। পড়াশোনা কানাডার গ্লোবাল ডেভলপমেন্ট স্টাডিজে। এবার দেশের হয়ে কাজ করার সুযোগ পেলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট