,

১০ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু

news-image

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাবার মৃত্যুর ১০ ঘণ্টার ব্যবধানে ছেলে শহিদুল ইসলাম ওরফে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মস্পর্শী ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃতের স্বজনেরা জানান, গতকাল সকাল ১১টায় ওই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। রাত ৯ টায় নিজ বাড়িতে বাবার জানাজায় ছেলে আব্দুর রহমান বাবার মৃত্যু শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ অবস্থায় পারিবারিক কবরস্থানে বাবার দাফন শেষ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ছেলে শহিদুল ইসলামের জানাজা শেষে বাবার পাশেই তাকে সমাহিত করা হয়।

মৃত শহিদুল ইসলাম গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল আজিজের ব্যক্তিগত সহকারী ছিলেন।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, একদিনে বাবা ছেলের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক ও কষ্টদায়ক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না