,

রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রী ‘আত্মহত্যা’

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে লুবনা (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ খিলগাঁও ঝিলপাড় টিনসেট ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর সঙ্গে অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেলী আক্তার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

লুবনার স্বামী মো. রবিন শাহজাহানপুর এলাকায় পানি সাপ্লাইয়ের কাজ করত। লুবনা গৃহিণী ছিলেন। গত সাত মাস আগে তাদের বিয়ে হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট