,

পুতিনকে ‘হত্যাচেষ্টা’র পেছনে যুক্তরাষ্ট্র?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পক্ষ থেকে গতকাল বুধবার দাবি করা হয়, মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়া এ হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে। ইতোমধ্যে এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এরই মধ্যে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া।

এর আগে পুতিনের মুখপাত্র গতকাল বলেছিলেন, পুতিন ক্রেমলিনে ছিলেন না, তিনি সুরক্ষিত আছেন এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
তবে আজ বৃহস্পতিবার নতুন অভিযোগ করেছে রাশিয়া। দেশটি অভিযোগ করেছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন যে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে এর পেছনে যুক্তরাষ্ট্র আছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এমন হামলার সিদ্ধান্ত কিয়েভে নেওয়া হয়নি, নেওয়া হয়েছে ওয়াশিংটনে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি আরও বলেন, কিয়েভ তাই করে যা তাদের করতে বলা হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি ক্রেমলিনের এ মুখপাত্র। পেসকভ বলেছেন, জরুরি তদন্ত চলছে।

আরও পড়ুন: কতটা সুরক্ষিত পুতিন?

গতকাল মার্কিন কর্মকর্তারা বলেন, ক্রেমলিনে ড্রোন হামলার ব্যাপারে হোয়াইট হাউজের কাছে কোনো সতর্কতা ছিল না। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, ক্রেমলিন হামলা নিয়ে যে অভিযোগ করেছে সেই ব্যাপারে তার সন্দেহ আছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না