,

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি দেখা নিয়ে শঙ্কা!

news-image

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৯ মে। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো সরাসরি টিভিতে দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেননা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল কেনেনি আসন্ন এই সিরিজের সম্প্রচার স্বত্ব।

কেবল প্রথম ম্যাচই নয়, পুরো সিরিজই বাংলাদেশের দর্শকরা টিভিতে সরাসরি দেখতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগের বছরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ সরাসরি দেখা নিয়ে একই সমস্যার সৃষ্টি হয়। আসন্ন সিরিজের সম্প্রচার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

আজ (৪ মে) মিরপুর শের-ই বাংলার মাঠে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি জানান, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে খেলবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না