,

মনোনয়ন ফিরে পেতে এবার হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর

news-image

গাজীপুর প্রতিনিধি : ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে এবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় মুঠোফোনে হাইকোর্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা এই সেটা আমলে নেয়নি। আমি ন্যায়বিচার পাই নাই। এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। আগামী রোববার আমি হাইকোর্টে যাব।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ভোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান জানান, ঋণ খেলাপি হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। সিটি নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। জাহাঙ্গীর আলমের আবেদন যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখে আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

তিনি আরও জানান, আপাতত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন ফিরে পেতে তিনি হাইকোর্টে যেতে পারেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট