,

৫ সিটিতে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (০৪ মে) সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— গাজীপুর সিটি কররেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি কপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।

এ সময় জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এজন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তপসিল ঘোষণা করে। তপসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী