,

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত: ওবায়দুল কাদের

news-image

অনলাইন ডেস্ক : রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় যাদের মনটা ছোট তাদের রাজনীতি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের রাজনীতি হিংসামুক্ত এ কথা দাবি করতে পারি না। সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। হিংসা, হানাহানি, যুদ্ধ, বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যায়নি, দেশের অর্জনের জন্য গেছেন। শেখ হাসিনাকে এই বিদেশ সফর ও অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।’

বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া অনুষ্ঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী