,

কটাক্ষের মুখে আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আলিয়া ভাট নিজের যোগ্যতায় ইতিমধ্যে বলিউডে অবস্থান পোক্ত করে নিয়েছেন। সম্প্রতি মেট গালার রেড কার্পেটে নজর কেড়েছেন এই অভিনেত্রী। পুরো বিশ্বজুড়ে তার রূপের প্রশংসা করতে দেখা গেছে। তবে বিদেশের মাটিতে প্রশংসা পেলেও দেশে ফিরে পড়েছেন সমালোচনার মুখে। অনেকেই আলিয়ার সঙ্গে করণ জোহরের নাম জড়িয়ে শুরু করে দিয়েছেন ট্রোল করা।

আলিয়া ভাট বলিউডে পা রেখেছিলেন করণের হাত ধরেই। এমনকি আলিয়া ও রণবীরের প্রেমের শুরু এই করণের মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের সময় এই করণই আলিয়াকে নিজের মেয়ে এবং রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন। তাই আলিয়ার প্রতি যে করণের আলাদা একটা স্নেহ রয়েছে তা সবারই জানা। আর এই নিয়েই নেটদুনিয়ায় চলছে তর্ক-বিতর্ক। এমন খবর প্রকাশ করেছে সংবাদপ্রতিদিন।

কেউ বলছে, মেট গালায় আলিয়ার উপস্থিতির নেপথ্যে রয়েছেন করণ। রণবীর ঘরনি করণের চেনাশোনা লোক ধরেই সেখানে পাড়ি দিয়েছিলেন দাবি তাদের।

কেউ বলছেন, আলিয়ার মেট গালার উপস্থিতিতে ফের প্রমাণ হল বলিউডে নেপোটিজম (স্বজনপ্রীতি) চলছে, চলবে।

প্রসঙ্গত, করণ জোহর আর আলিয়া ভাটের সম্পর্ক বাবা-মেয়ের মতো। অভিনেত্রী বারবার পাশে পেয়েছেন বলিউডের এই পরিচালককে। সম্প্রতি আলিয়ার মা হওয়ার খবর শুনে এক প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, ‘আমি কেঁদে ফেলেছিলাম। ও আমার অফিসে এসছিল। আমার মনে আছে সেদিন আমার চুল বেগড়বাই করছিল। তাই আমি টুপি আর হুডি পরে বসেছিলাম। ও এসে আমাকে এই কথা বলল। আমার চোখ থেকে আপনা আপনি জল বেরিয়ে এসেছিল। আলিয়া আসে আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে আছে প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হলো,তোমার বেবি হতে চলেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না।’

করণ আরও বলেন, ‘ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনো তাই আছে। ওকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। এটা যেন বেবির বেবি হচ্ছে টাইপ ব্যাপার। ওকে নিয়ে আমার খুব গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর থেকেই পেয়েছি।’

আরও পড়ুন: পরির বেশে আলিয়া

আর এতেই বোঝা যায়, তাদের সস্পর্ক কতটা গভীর। সম্পর্কের এই গভীরতা থেকেই ভক্তদের আক্রমণ থেকে রেহাই মিলছে না আলিয়ার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট