,

আজ হাসপাতাল ছাড়তে পারেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার দুপুরের পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরতে পারেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘বুধবার বাসায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি। চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আরও একদিন তাকে হাসপাতালে থাকতে বলেছেন।’

এদিকে মেডিকেল বোর্ড সূত্র জানায়, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। মূলত যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, সেগুলো করানোর জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বৃহষ্পতিবার বিকাল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’কে গুলশানের বাস ভবন ফিরোজায় নেয়া হবে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দীর পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না