,

ড্রোন দিয়ে পুতিনকে ‘হত্যাচেষ্টা’র অভিযোগ, যা বললেন জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ড্রোন দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে দেশটির এ দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে সাক্ষাৎ করার আগে হেলসিংকিতে এক সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মস্কো বা পুতিনের ওপর হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম এবং শহরকে রক্ষা করছি।’

এর আগে গত মঙ্গলবার রাতে পুতিনের বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলেছে, দুটি ড্রোন দিয়ে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তবে হামলার সময় ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো ওগারিয়োভো কার্যালয়ে ছিলেন এবং তিনি নিরাপদে আছেন বলেও জানায় সংবাদ সংস্থা রিয়া।

আরও পড়ুন: বরিসের ওপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন!

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ক্রেমলিনে হামলাকারী ড্রোন দুটি ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন।

ড্রোন হামলা নিয়ে ক্রেমলিনের বিবৃতি প্রকাশের পরপরই রাজধানী শহর মস্কোজুড়ে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছেন মেয়র।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট