,

পুতিনকে হত্যাচেষ্টা ইউক্রেনের, দাবি রাশিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে রাতভর ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। এমনই দাবি করেছে রাশিয়া। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বুধবার ভোর নাগাদ ক্রেমলিনে হালকা ধোয়া উড়তে দেখা গেছে। রাশিয়া এটিকে পরিকল্পিত সন্ত্রাসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

রাশিয়া দাবি করেছে, হামলার জন্য তারা দুইটি ড্রোন ব্যবহার করেছে। তবে রুশ বাহিনী তা প্রতিহত করেছে।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিন আহত হননি। এতে কোনো বস্তুগত জিনিসও ক্ষতিগ্রস্ত হয়নি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, শুধু বাখমুতেই গত মাস ৫ মাসে রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮০ হাজার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট