,

‘শায়লার জন্যই সব কষ্ট’

news-image

বিনোদন প্রতিবেদক : ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে অ্যালেন স্বপন (নাসির উদ্দিন খান) ও শায়লা (রাফিয়াথ রশিদ মিথিলা) ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছেন। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটি মুক্তির পরই ছিল আলোচনায়। আর এই সিরিজে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এমন চরিত্রের জন্য বেশ কষ্ট করতে হয়েছে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে।

মিথিলার ভাষ্য, ‘আজ সবার মুখে মুখে শায়লা! এটা একজন অভিনেত্রী হিসেবে বেশ আনন্দের। এই চরিত্রের জন্য বেশ কষ্ট করতে হয়েছে আমাকে। এ ধরণের কাজ আগে কখনও করিনি। শায়লা হয়ে ওঠা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। “মাইশেলফ অ্যালেন স্বপন” ক্যারিয়ারে নতুন একটা কাজ।’

শায়লার ভাষাগুলো আয়ত্ত করতে কতটুকু বেগ পেতে হয়েছে? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমি অনেক অঞ্চলের ভাষায় কথা বলতে পারি। তবে এই সিরিজে যে ভাষায় কথা বলেছি, তা নির্দিষ্ট কোন অঞ্চলের ভাষা না। শুটিংয়ের সময় কথাগুলো নিজের মধ্যে ধারণ করতে খুব একটা কষ্ট হয়নি। তবে মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল, এটা কোন অঞ্চলের ভাষা? পরে আমার মনে হয়েছে এই ভাষার সঙ্গে কুমিল্লার কিছুটা মিল আছে। তবে এমন ভাষার কোন নাটকে বা সিনেমায় আগে কখনও সংলাপ বলিনি। আর আমার ক্যারিয়ারে নানারকম চরিত্র পেয়েছি, কিন্তু এমন চরিত্র এবারই প্রথম। শতভাগ চেষ্টা করেছি, শায়লা হয়ে উঠতে। চরিত্রটি প্রাণ দিতে অনেকদিন শায়লার ভেতরে ডুবে ছিলাম। কাজটি করে তৃপ্তি পেয়েছি। আর সব কষ্টই করেছি শায়লার জন্য।’

মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে এমন সাড়া পাবেন, শুরুতে তা কি ভেবেছিলেন? ‘প্রথম যখন পরিচালক শিহাব শাহীন গল্পটি আমাকে শোনালেন, তখন মনে হয়েছিল এটি তো অ্যালেন স্বপনেকে ঘিরে। এখানে শায়লার কী আছে? পুরো স্ক্রিপ্ট পড়ার পর দেখলাম, এখানে শায়লারই অনেক কিছু করার আছে। গল্প দেখেই কাজটি ভিন্ন মনে হয়েছে। তাই এক কথাতেই রাজি হয়ে যাই। অভিনয়ের সময় নির্মাতা ও পুরো টিম যেভাবে কাজ করেছে, তাতে আমি সন্তুষ্ট। আর সেসময়ই মনে হয়েছে, সিরিজটি ভালো হচ্ছে। তবে এত সাড়া পাবো এটি ভাবিনি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট