,

এবার চুরি গেল রবি চৌধুরীর পুরস্কার

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন আগেই জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কিছু জুয়েলারি চুরি হয়েছে। যার মামলা এখনও আদলতে চলামন। এর মধ্যেই শোনা গেল, সংগীতশিল্পী রবি চৌধুরীর বাসা থেকেও চুরি হয়েছে তার বেশ কিছু পুরস্কার। এই ঘটনায় ৩৫ বছর সংগীত ক্যারিয়ারের অনেক পুরস্কারই হারিয়ে ফেলেছেন বলে জানান এই সংগীতশিল্পী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে রবি চৌধুরী বলেন, ‘এমনটি আমার সঙ্গে হবে কখনও ভাবিনি। আমার দুটো বাসা একটি ওয়ারিতে আরেকটি হচ্ছে বাড্ডায়। দুটো বাসায় তো আর একসঙ্গে থাকা সম্ভব না। তাই বাড্ডার বাসাটি ভাড়া দিয়েছি আমার পরিচিত একজনের কাছে। সেখানেই এই পুরস্কারগুলো রাখা ছিল। ওই বাসার কাজের লোকরাই অ্যাওয়ার্ডগুলো চুরি করেছে। যা বাসায় দারোয়ান দেখেছে। এরপর যখন ওগুলো খুঁজতে গিয়ে পেলাম না, তখন দারোয়ান জানায়, সে নাকি দেখেছে কাজের লোকরা অ্যাওয়ার্ডগুলো ভেঙে তামা ও পিতল বিক্রি করতে।’

আপনি কোনো আইনি পদক্ষেপ নেননি? জানতে চাইলে এই সংগীতশিল্পী বলেন, ‘না, কাজের লোকদের জিজ্ঞাসা করেছিলাম। তারা তা অস্বীকার করেছে। এমন কি তারা পবিত্র কুরআন শরীফ হাতে নিয়েও চুরির বিষয়টি অস্বীকার করে। ঘটনাটি কিছুদিন আগের তাই আইনি পদক্ষেপ নেইনি। ওই ঘটনার পরই ফ্ল্যাটটি খালি করে ফেলি। নতুন করে বাসার কাজ করেছি। বাসাটি আপাতত আমারই আছে। কাউকে আর ভাড়া দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যা হারিয়েছি, তাতে শিক্ষা হয়ে গেছে। সান্ত্বনা এটুকু, ভক্ত ও শ্রোতাদের ভালোবাসা এখনও নিজের কাছে আছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট