,

টাকার মান আরও কমল

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে আবারও মান হারাল টাকা। এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ৫ টাকায়। আজ বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ দামে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এত দিন ১০৩ টাকায় ডলার বিক্রি হচ্ছিল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘বাজারের চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি।’

সবশেষ গত ৩০ এপ্রিল প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়। ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রবাহ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানায় কেন্দ্রীয় ব্যাংক।

গত প্রায় এক বছর ধরে দেশে ডলার সংকট চলছে। আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে বেশি করে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

আমদানি ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৫৬ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি বছরের শেষে প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ নামবে ২৯ বিলিয়ন ডলারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট