,

ঝড়ের সঙ্গে টিকটক বানাতে গিয়ে আহত তরুণের মৃত্যু

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ও রিল ভিডিও বানাতে গিয়ে নির্মাণাধীন ছয় তলা ভবনের দুই তলা থেকে পড়ে আহত দুই বন্ধুর একজন মারা গেছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় মৃত শাহীন পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে। আহত সজীব খান হাসপাতালে চিকিৎসাধীন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবনে ঝড়ের সঙ্গে শাহীন ও সবুজ টিকটক ভিডিও বানাতে যান। ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানানোর একপর্যায়ে বাতাসের কারণে পড়ে যান তারা। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে শাহীন মারা যান।

ওসি আরও বলেন, শাহীনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট