,

রবীন্দ্রসঙ্গীত গাইলেন ড. হাছান মাহমুদ

news-image

অনলাইন ডেস্ক : নিত্যনতুন সৃষ্টির সঙ্গে আজও তাল মিলিয়ে চলছে রবীন্দ্র সঙ্গীত, তবে প্রাচীন সঙ্গীতধারাও মিশে আছে তার গানগুলোতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনমুগ্ধকর সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম একটি গান হলো ‘অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি’। অনেকেই এই গানটি গাইলেও এবার সেই গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গানটি দেশের একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ড. হাছান মাহমুদের কণ্ঠে গান শুনে অনেকেই প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে কাজী মামুন নামে একজন লিখেছেন, ‘সত্যি গানটা কয়েকবার শোনা হয়ে গেল। অসাধারণ স্যার’।

ফারুক হোসাইন নামে আরেকজন লিখেছেন, ‘অসাধারণ একটি গান হৃদয় ছুঁয়ে যায়’।

আজ বুধবার রাত পৌনে ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে গানটি ২ হাজার ২৩২ বার দেখা হয়েছে। এছাড়া ফেসবুকে দেখা হয়েছে প্রায় ৪৭ হাজার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট