,

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা দিলেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বুধবার সকালে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এটাই রাষ্ট্রপতির প্রথম শুভেচ্ছা বিনিময়।

অনুষ্ঠানে দেওয়া দিক-নির্দেশনামূলক ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘সরকারের আইন, বিধিবিধান ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।’

প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সেবক, প্রভু নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ যাতে সহজেই তাদের প্রত্যাশিত সেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ বঙ্গভবনের ইতিহাস ‍তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, ‘বঙ্গভবনের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন।’

রাষ্ট্রপতি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুচক্রিরা হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।’ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ বঙ্গভবনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট