,

বাংলাদেশ অনন্য উচ্চতায়, যা বিএনপির চোখে ধরা পড়ে না: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে, যা বিএনপির চোখে ধরা পড়ে না। কারণ তাদের দৃষ্টি অতদূর পর্যন্ত পৌঁছায় না।’ আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ধারাবাহিকভাবে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাংলাদেশ একের পর এক মাইলফলক অর্জন করেছে। বৈশ্বিক সংকটেও অগ্রগতির ধারা বজায় থাকায় বিশ্বসভায় বাংলাদেশ প্রশংসিত হয়েছে। এমনকি বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শেখ হাসিনা নেতৃত্বের প্রযোজনীয়তার কথা বলেছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রগতিই বিএনপির গাত্রদাহের কারণ। কেননা তাদের সময়ে বাংলাদেশকে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচার বিএনপির মজ্জাগত রোগ। জনগণের টাকা বিদেশে পাচারের যে অপসংস্কৃতি বিএনপি প্রতিষ্ঠিত করেছিল তা নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’

বিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অগণতান্ত্রিক কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এদেশের জনগণ মেনে নেবে না।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী