,

অবসর নিচ্ছেন না সব্যসাচী, বক্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় জীবন থেকে অবসর নিচ্ছেন পর্দার ফেলুদা সব্যসাচী চক্রবর্তী; এমন কথা বছরের শুরুর দিকে নিজেই বলেছিলেন তিনি। সেই থেকে অভিনেতাকে নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ফেলুদা অনুরাগীরা তার এ সিদ্ধান্তে বেশ ভেঙে পড়েন। এমনকি, সমাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তরা দু:খপ্রকাশও করেন। এবার নিজের সেই বক্তব্য থেকে সরে আসলেন সব্যসাচী।

অবসরকে ঘিরে বিতর্ক দানা বাঁধার পরেও বিষয়টা নিয়ে খুব একটা প্রতিক্রিয়া দেননি অভিনেতা। এমনকি বর্তমানে ফোন থেকেও দূরে থাকছেন এই তারকা। ইদানীং তার বক্তব্যে বার বার একটি কথার উপরে জোর দিতে দেখা গেছে, তিনি ক্লান্ত!

সব্যসাচী বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ক্লান্ত। দু’বার করোনায় আক্রান্ত হয়ে খুবই কাহিল হয়ে পড়েছি।’

তাহলে কি সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করতে চাইছেন পর্দার ফেলুদা? মঙ্গলবার সত্যজিৎ রায়ের জন্মদিনে তার ছেলে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সব্যসাচী। সেখানে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন, ‘মোটেই না। দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আর কোনও দিন অভিনয় করব না।’

জানুয়ারি মাসে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন সব্যসাচী। সে সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’

এই প্রসঙ্গে মঙ্গলবার সব্যসাচী আনন্দবাজারকে বলেন, ‘আমাকে পরের সিনেমা নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না, বলায় প্রশ্ন আসে যে, আমি অবসর নিচ্ছি কি না! আমিও বললাম, ‘তা হলে তাই’। আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ও রকম উত্তর দিয়েছিলাম। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।’

আরও পড়ুন: তাদের পাশে থাকতে পেরে আমি ধন্য: সব্যসাচী

এরই সঙ্গে সব্যসাচী ব্যাখ্যা করলেন, ‘মেনে নিচ্ছি আমি কাজ কমিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, অবসর নিয়েছি। ধরা যাক, আমাকে চা দেওয়ার পর বললাম যে এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিলাম?’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট