,

রিয়ালের হারে শিরোপার ঘ্রাণ পাচ্ছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোপার ক্ষীণ সম্ভাবনা ধরে রাখতে জয় পেতেই হতো রিয়াল মাদ্রিদকে। কারণ আগের ম্যাচেই ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের কাজটুকু সেরে রেখেছিল বার্সেলোন। তবে জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারতে হয়েছে ২-০ ব্যবধানে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচের কথা চিন্তা করে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রকে মঙ্গলবার রাতে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। চোটের কারণে ছিলেন না লুকা মদরিচ, ফারল্যান্ড মেন্ডি ও ডেভিড আলাবার মতো খেলোয়াড়রা। এর মাশুলই যেন দিতে হলো রিয়ালকে।

প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সোসিয়েদাদ। ৪৭ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে রিয়ালের জালে বল জড়ান জাপানি উইঙ্গার তাকেফুসা। কিছুক্ষণ পরই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দানি কারভাহালকে। ৮৫ মিনিটে রিয়ালের দুর্গে শেষ পেরেক ঠোকেন অ্যান্ডার বারনেটিয়া।
এ নিয়ে গত তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারলো রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৮। লা লিগায় তৃতীয় স্থানে নেমে যাওয়ার শঙ্কায় পড়েছে তারা। কারণ এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৬। পরের ম্যাচে কাদিসের বিপক্ষে জিতলেই তারা উঠে যাবে দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচের একটি জিতলেই তারা করবে শিরোপা উৎসব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট