,

ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান, এরপর যা হলো

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই নব্বইয়ের দশকের শেষের দিকের অন্যতম আলোচিত জুটি। তাদের প্রেম, বিচ্ছেদ, তারপর একে অপরের মুখ না দেখা সব মিলিয়ে সেসময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন এই দুই তারকা।

তাদের প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ এর সেটে। সেই সময় তারা কাছাকাছি আসেন। এক সময় শোনা যায়, সিনেমার এক প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়া সম্পর্কে বাজে মন্তব্য করায় এক পরিচালককে চড় মেরে বসেন সালমান খান।

এখানেই শেষ নয়, ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগও উঠেছিল সেই সময়। প্রথমে স্বীকার না করলেও পরে সে কথা মেনে নিয়েছিলেন বিশ্বসুন্দরী।

ঐশ্বরিয়া বলেছিলেন, ‘একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে।’ অভিনেত্রীর এই অভিযোগে যে উত্তর দেন সালমান, তাতেই শোরগোল পড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, এক সাক্ষাৎকারে বলিউড ভাইজান সালমান খান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। অতীতের সেই সাক্ষাৎকারে সালমান বলেন, ‘যখন একজন নারী বলছেন আমি এমন কাজ করেছি, আমার কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনো নারী মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তা হলে তার রক্ষা থাকবে না!’

তবে সে সবই এখন অতীত। এরই মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। ঐশ্বরিয়া এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। অন্যদিকে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে সালমানের। তবে এখনো ঘর বাধা হয়নি এই অভিনেতার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট