,

খার্তুম থেকে পোর্ট সুদানের পথে ৬৫০ বাংলাদেশি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সংঘাতকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে ১৩টি বাসে সাড়ে ৬শর বেশি বাংলাদেশি পোর্ট সুদানের পথে রয়েছেন। সেখান থেকে সৌদি আরবের নৌবাহিনীর জাহাজে তাঁদের সৌদি আরবের জেদ্দায় নেওয়া হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে ১৩টি বাসে ওই বাংলাদেশিরা রওনা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি বলেন, সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির সরকার তাঁদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইটে করে তাঁদের দেশে ফেরানো হবে। এ ক্ষেত্রে যাঁদের কাছে পাসপোর্ট আছে, তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে; আর যাঁদের পাসপোর্ট নেই, তাঁদের ট্রাভেল পারমিট দিয়ে পাঠানো হবে। বাংলাদেশ বিমান প্রস্তুত রয়েছে। বিমানের মধ্যপ্রাচ্যে একাধিক ফ্লাইট রয়েছে, এর মাধ্যমে তাঁরা দেশে আসতে পারবেন। বিশেষ ফ্লাইট লাগলে সেটারও ব্যবস্থা রয়েছে।

গত ১৫ এপ্রিল উত্তর আফ্রিকার দেশ সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই শুরুর পর এ পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছেন। সুদানের ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ লড়াইয়ে খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। সরকারি হিসাবে, সুদানে দেড় হাজারের মতো বাংলাদেশি রয়েছেন। পরিস্থিতির ক্রম অবনতি ঘটায় বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশ ছাড়ার জন্য নিবন্ধন করেছেন। তাই তাঁদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট