,

সঙ্গে যত টাকা নিতে পারবেন হজযাত্রীরা

news-image

অনলাইন ডেস্ক : হজের সব ধরনের খরচের বাইরে একজন যাত্রী এবার ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নেওয়ার সু‌যোগ পাবেন। আগের বছরও সমপ‌রিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সু‌যোগ ছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ নি‌র্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলা‌দেশ ব্যাংকের বৈ‌দে‌শিক মুদ্রা ও নী‌তি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়ে‌ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ টাকা ৫২৯ টাকা সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট