,

চার জেলায় মানবপাচারবিরোধী কনসার্ট

news-image

বিনোদন প্রতিবেদক : সুইজারল্যান্ড দূতাবাস ও বাংলাদেশের সহযোগিতায় মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে চার জেলায় অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট। উইনরক ইন্টারন্যাশনালের পরিচালনায় ‘আশ্বাস: মানবপাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের এই কনসার্টে অংশ নেবে দলছুট, জলের গান, ডিফারেন্ট টাচ, মাদল, চন্দনা মজুমদার ও সন্দীপন।

‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ শিরোনামে মাসব্যাপী এই আয়োজনের শুরুটা হবে আগামী ৪ মে খুলনার হাদিস পার্কে। সেদিন আয়োজনে অংশ নেবে সংগীতশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ডদল ডিফারেন্ট টাচ। খুলনায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত মানবপাচার বিষয়ক প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী শো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আয়োজন হবে ৭ মে সাতক্ষীরায় সরকারি বয়েজ স্কুল মাঠে। কনসার্টে গান পরিবেশন করবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এরপর ১০ তারিখে যশোরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এর তৃতীয় আয়োজন। সেখানে থাকবে জলের গান ও সন্দীপন। আর সবশেষ আয়োজন হবে ১৪ মে কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী বিচে। শেষ কনসার্টে অংশ নেবে ব্যান্ডদল দলছুট ও মাদল।

প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র। সবগুলো কনসার্টই সবার জন্য উন্মুক্ত। আর অনুষ্ঠান শুরু হবে বিকেলে ৩টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট