,

স্বপ্ন দেখাচ্ছে সজল-পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : গুটি গুটি পায়ে ‘জ্বীন’ সিনেমা হিট হওয়ার পথে হাঁটছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ১৯টি শো চলছে এর। লায়ন্স সিনেপ্লেক্সেও দর্শক আসছে সজল-পূজাকে দেখতে। বিশেষ করে, সিনেপ্লেক্সগুলো প্রাণ ফিরে পেয়েছে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে।

দ্বিতীয় সপ্তাহে অল্প হলে চললেও অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরীর ‘জ্বীন’ সিনেমার সবগুলো শো’ই হাউসফুল। এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে চোখ রাখলেই তা অনেকটা স্পষ্ট। অভিনেতা আব্দুন নূর সজলের দাবি, হিট হওয়ার পথে ‘জ্বীন’।

ভালো কিছুর আশা নিয়েই এখনো সিনেমার প্রচারে সরব জাজ। প্রচারে সক্রিয় জনপ্রিয় অভিনেতা সজল ও পূজা। এতে দুর্দান্ত অভিনয় দিয়ে একপ্রকার সিনেপ্লেক্স মাতিয়ে তুলেছেন তারা। আলাদা নজর কেড়েছে পূজা চেরির অভিনয়ও।

জাজের দাবি, ‘জ্বীন’ যে পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছে সেটা অব্যাহত থাকলে বড় সাফল্যের মুখ দেখবে সিনেমাটি। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হচ্ছে। তারাই এর প্রচারণা করছেন। এই বিষয়টি চলচ্চিত্র শিল্পের জন্য আশীর্বাদ মনে করছে তারা।

অভিনেতা সজলের ভাষ্য, ‘আমরা নিকট অতীতে দেখেছি কোনো সিনেমার প্রচারে স্বয়ং দর্শক যখন অংশ নেন তখন সেটা খুব ফল বয়ে আনে। আমি অভিভূত দর্শকের সাড়ায়। এখনো ঝাঁকে ঝাঁকে দর্শক সিনেমাটি দেখছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। অন্যদের হলে গিয়ে “জ্বীন” দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। এটা খুবই ইতিবাচক এবং জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য।’

তিনি আরও বলেন, ‘এখনো একটা বড় অংশ সিনেমা দেখার বাকি। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন। লম্বা ছুটি থাকায় তাদের ফিরতে দেরি হচ্ছে। আমার মনে হয়, তারা শহরে এলে আরও দর্শক পাবো আমরা।’

সাইকো থ্রিলার গল্পের এই সিনেমাতে সজল-পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট