,

শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশ সফরে যাননি: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করতে নয়, দেশকে নতুন উচ্চতায় নিতে বিদেশ সফরে যাননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য নয়, দেশের মানুষের শান্তির জন্য বিদেশ সফরে গেছেন। তার এই সফর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই সফর বাংলাদেশকে, এই জাতিকে আত্মশক্তিতে বলিয়ান করেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিদেশ সফরে আছেন, তিনি দেশ বিক্রি করতে যাননি। তিনি গিয়েছেন দেশের উচ্চতা আরও বাড়াতে। নিজের জন্য নয়, আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে যারা কষ্ট পাচ্ছেন সেই সাধারণ জনগণকে বাঁচাতে বিদেশ গেছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১১ লাখ রোহিঙ্গারা আমাদের ওপর বোঝা হযে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল কটাক্ষ করেন। শেখ হাসিনা বাজেট সহযোগিতার জন্য জাপানে ৩০০ মিলিয়ন পেয়েছেন, বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা আছে। আগামী দিনগুলো সুন্দর করার জন্য, বিশ্ব সংকটে জীবনের চাকা সচল রাখা, সাধারণ মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ গেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এসব সহ্য করতে পারে না। তাদের আন্দোলন ঝিমিয়ে পড়েছে। বিএনপির আন্দোলন পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপি রাজনীতিতে ডিফিট খেয়েছে। বিএনপি সব সিটি নির্বাচনে স্বতন্ত্রের নামে ঘোমটা পরা প্রার্থী দিয়েছে।’

তিনি বলেন, ‘রাজনীতির পর বিএনপির এখন টার্গেট দেশের অর্থনীতিকে ধ্বংস করা। অর্থনীতির চাকা বন্ধ করতে তারা নব নব কৌশলে ষড়যন্ত্র করছে। আগুন লাগাতে হবে, লুটপাট করতে হবে- এটাই বিএনপির স্বভাব। অর্থপাচারকারী লুটেরাদের হাতে দেশের ক্ষমতা জনগণ দেবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, এমন কেউ দলের মনোনয়ন পাবেন না। আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যের পতাকাকে সমুন্নত রাখব। এই ঐক্যে যেন চিড় না ধরে, ফাটল না ধরে। এই ঐক্যকে আরও সংহত করতে হবে।’

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট