,

এ বছর মালয়েশিয়ায় ৫ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে: রাষ্ট্রদূত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ মালয়েশিয়া। দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী সংখ্যা প্রায় দেড় লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের চাহিদা বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে। বর্তমানে দেশটিতে ১৫টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হলেও বাংলাদেশি শ্রমিকের চাহিদা দেশটিতে সবচেয়ে বেশি। তাই আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ নতুন বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের অনুমোদন পাবেন।

গত শুক্রবার দেশটিতে অবস্থিত সাংবাদিকদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশনের ‘মাই মিডিয়া’ হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে নতুন ডিমান্ড অনুমোদন বন্ধের কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে ১৮ মার্চের পর অনুমোদিত ডিমান্ড জমার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। এখনো প্রতিদিন প্রচুর শ্রমিক নিয়োগের ডিমান্ড হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার নতুন শ্রমিক নিয়োগের ডিমান্ড দূতাবাসের পোর্টালে জমা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন ডিমান্ড জমা অব্যাহত রয়েছে। এমনকি গত শুক্রবার প্রায় তিন হাজার নতুন শ্রমিকের ডিমান্ড হাইকমিশনের পোর্টালে জমা পড়েছে।

হাইকমিশনার আরও জানিয়েছেন, হাইকমিশন ইতোমধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার শ্রমিক নিয়োগের ডিমান্ড সত্যায়িত করেছে। যার মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার নতুন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ ছাড়া হাইকমিশনে ডিমান্ড সত্যায়ন প্রক্রিয়া কিছুটা ধীর গতির হলেও বর্তমানে সত্যায়ন কার্যক্রম যথাসম্ভব দ্রুততার সঙ্গে চলছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর গত বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পেলেও এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে দেশটিতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট