সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকারকে রুখে দিতে হবে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক-শ্রমিক-জনতার স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মে দিবসে দেশের শ্রমজীবী মানুষের অবস্থা তুলে ধরে আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে ফকিরাপুল-নয়াপল্টন-নাইটিংগেল মোড় পর্যন্ত সড়ক পূর্ণ হয়ে যায়। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌচাকে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, ‘আজকের সমাবেশ প্রমাণ করে, বাংলাদেশ এখন জনগণের বাংলাদেশ, বাংলাদেশ এখন গণতন্ত্রের বাংলাদেশ। আজ পহেলা মে থেকে শ্রমিক দলের সমাবেশের মধ্য দিয়ে নতুন সংগ্রাম শুরু হল। এই সংগ্রামের মধ্যদিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এদেরকে (আওয়ামী লীগ সরকার) পরাজিত করব। জনগণের পার্লামেন্ট গঠন করে নতুন সরকার গঠন করব।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে সবচেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ,খেটে খাওয়া মানুষ। তারা দুই বেলা খেতে পায় না। তাই নিজেদের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, শ্রমিক-শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে। জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এদের (সরকার) পরাজিত করতে হবে।’

সমাবেশে শ্রমিকদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পাকিস্তানের সময় আইয়ুবকে বিদায় করতে, ১৯৯০ সালে এরশাদকে বিদায় করতে শ্রমিকদের বড় ভূমিকা ছিল। এবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশকে রক্ষা ও দেশের মানুষকে মুক্ত করতে হলে ও দেশের অর্থনীতিকে মেরামত করতে হলে এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে হবে।’

মির্জা আব্বাস বলেন, ‘সারা দেশের জেলখানায় হয়ত ৪০ হাজার নেতাকর্মীকে আটকে রাখতে পারবে এই সরকার। কিন্তু আজ এই শ্রমিক সমাবেশে কয়েক গুণ বেশি শ্রমিক জমায়েত হয়েছে। দেশে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই সরকারের নিস্তার নেই।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার। এই অঙ্গীকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ছাত্র, শ্রমিক কৃষকসহ সব পেশার মানুষ ঐক্যবদ্ধ না হলে এই সরকারের পতন ঘটানো সম্ভব নয়।’

প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবীর খান, ফিরোজ-উজ-জামান, শ্রমিক দলের সালাহউদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান খান, মোস্তাফিজুল করীম মজুমদার, সুমন ভুঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম, কামরুন জামান প্রমুখ।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা শাহ আবু জাফর, খায়রুল কবির খোকন ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, মীর সরাফত আলী সপুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, আনোয়ারুজ্জামান আনোয়ার, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের হেলেন জেরিন খান, তাঁতী দলের আবদুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আবদুর রহীম, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী