,

যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংক ‘দেউলিয়া’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ফার্স্ট রিপাবলিক ব্যাংক নামের প্রতিষ্ঠানটির অধিকাংশ সম্পদ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল রোববার গ্রাহকদের স্বার্থ রক্ষায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সমস্ত সম্পদের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এরপর আজ সোমবার এফডিআইসির মধ্যস্ততায় নিলামের মাধ্যমে জেপি মরগান চেজের কাছে ব্যাংকটি বিক্রির ঘোষণা দেওয়া হয়। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সমন্ত আমানত এবং বেশিরভাগ সম্পদ ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে জেপি মরগান চেজ। এর ফলে, আপাতত ব্যাংকটিতে আমনতকারীদের টাকার সুরক্ষিত হলো।

জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন বলেছেন, সরকারের আমন্ত্রণ পেয়েই তারা অন্য ব্যাংকগুলোর সঙ্গে নিলামে অংশ নেন। এই অধিগ্রহণের ফলে ফার্স্ট রিপাবলিকের উপকার হবে এবং কোম্পানির বর্তমান ব্যাবসাগুলো টিকিয়ে রাখা যাবে বলেও দাবি করেন তিনি।

এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রে তৃতীয় ব্যাংকের পতন হলো। গত মার্চে তিন দিনের ব্যবধানে দেশটির দুটি ব্যাংক বন্ধ হয়ে যায়। তখন সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ার তিন দিন পর বন্ধ হয় সিগনেচার ব্যাংক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট