,

গুচ্ছ ভর্তিতে আবেদন ৩ লাখের বেশি

news-image

জবি প্রতিনিধি : গুচ্ছভুক্ত ২২টি সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী। আজ সোমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. ইমদাদুল হক বলেন, গতকাল রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়। এতে তিন ইউনিট মিলে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

উপাচার্য আরও বলেন, এ বছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান বিভাগে। ‘এ ইউনিট’ অর্থাৎ বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন, ‘বি ইউনিট’ অর্থাৎ মানবিক বিভাগে আবেদন জমা পড়েছে প্রায় ৯৬ হাজার ৪৩৪ জন এবং ‘সি ইউনিট’ অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৬৪ জন।

তিনি বলেন, খুব সুশৃঙ্খলভাবে গুচ্ছ ভর্তি কার্যক্রম এগিয়ে চলছে। গত বছরগুলোর তুলনায় এ বছর যেন আরও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায় তার জন্য আমরা কাজ করছি।

এর আগে জানানো হয়, ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এরপর আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ বছর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না