,

ছুটির দিনে রাজধানীর বায়ু স্বস্তিদায়ক

news-image

অনলাইন ডেস্ক : আজ ১ মে, মহান মে দিবস। সরকারি এই ছুটির দিনে সকালে রাজধানী ঢাকার বায়ু মানের অবস্থা নাগরিকদের অধিকাংশের জন্যই স্বস্তিদায়ক ছিল।

কারণ, বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার ঢাকার বায়ু কেবল বিশেষ ব্যক্তিদের জন্য (সংবেদনশীল) জন্য অস্বাস্থ্যকর। আজ ঢাকার স্কোর ১০৬, অবস্থান ১২তম।

দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউ এয়ারের সূচকে আজ জাকার্তার স্কোর ১৫৪, অবস্থান প্রথম। তালিকায় জাকার্তার পরের স্থানগুলোতে আছে নেপালের কাঠমান্ডু, চীনের উহান ও চেঙডু। পাকিস্তানের লাহোর এবং ভিয়েতনামের হ্যানয় রয়েছে এর পরের অবস্থানগুলোতে।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি সবচেয়ে ভালো অবস্থানে আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট