,

হাঁটু দিয়ে গোপনাঙ্গে আঘাত, মাঠে পড়ে গেলেন ধারাভাষ্যকার!

news-image

স্পোর্টস ডেস্ক. : আইপিএলে গত শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে পুরনো দুই বন্ধু আশিস নেহেরা ও মুরলী কার্তিকের দেখা হয়। নেহেরা বর্তমানে গুজরাটের কোচ। আর কার্তিক ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছেন। এ দুজনই এক সময় ভারতীয় দলের হয়ে খেলেছেন। তবে এদিন মাঠে অদ্ভুত এক কাণ্ড ঘটল।

সেদিন ইডেনে বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হয়। অবসর সময়ে মাঠের মধ্যে অনেকেই আড্ডা দিচ্ছিলেন। তেমনই একটা সময় দেখা যায় নেহেরা এবং কার্তিক কথা বলছেন। হঠাৎ নেহেরা হাঁটু দিয়ে কার্তিকের গোপনাঙ্গে আঘাত করেন। সঙ্গে সঙ্গে কার্তিক মাটিতে পড়ে যান।

যদিও স্রেফ মজা করেই এমনটি করেছেন নেহেরা। তবে ভারতের সাবেত স্পিনার কার্তিক প্রথমে চমকে গিয়েছিলেন। তিনি মাটিতে পড়ে গিয়ে বেশ রাগান্বিত ভাবেই নেহরার দিকে তাকিয়ে ছিলেন। তবে ভারতের সাবেক পেসার তখন হাসছিলেন।

এই মুহূর্তের ঘটনাটি সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় উঠে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ভাইরাল হয়। যদিও নেহেরা কেন এমন করেছিলেন সেটা বোঝা যায়নি। তবে মজা করেই এমন করেছিলেন বলে মনে করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট