,

ইংল্যান্ডের পথে মিরাজ-রনিরা

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেতে ইংল্যান্ডের পথে দ্বিতীয় ধাপে রওয়ানা দিয়েছেন মেহেদি হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা। আজ সোমবার সকালে ১০টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জাতীয় দলের দ্বিতীয় বহর।

এর আগে সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছে গতকাল রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন পাঁচ ক্রিকেটার। প্রথম ভাগে কোচিং স্টাফরাও ছিলেন।

আইপিএল থেকে পারিবারিক কারণে দেশে ফেরা লিটন দাস অবশ্য দ্বিতীয় ধাপে ইংল্যান্ডে যাননি। জানা যায়, আগামী ৩ মে তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও পরে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর আইরিশদের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট