সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার রাবি অধ্যাপক

news-image

রাবি প্রতিনিধি : ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

গত শনিবার বিকেল ৩টায় স্ত্রীকে নিয়ে রাজধানীর গোলাপশাহ মাজার রোড দিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় এক ছিনতাইকারী তার স্ত্রীর গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। পরে পল্টন থানায় অভিযোগ করেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। অভিযোগ করা পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ফেসবুক লাইভে করেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।

সাড়ে পাঁচ মিনিটের ফেসবুক লাইভে তিনি উল্লেখ করেন, গোলাপশাহ মাজারের একদিকে সচিবালয়, একদিকে গুলিস্তান, অন্যদিকে পুরান ঢাকা। জায়গাটি সবচেয়ে নিরাপদ অঞ্চল হওয়ার কথা ছিল। মাত্র ১০ গজ দূরে পুলিশ বক্স। সেখানে স্ত্রীসহ রিকশায় যাওয়ার সময়, রিকশার পেছনের দিক থেকে ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশেই থাকা পুলিশের গাড়িতে তিনি সাহায্য চাইলেও পুলিশ তাকে কোনো সাহায্য করেননি।

ফেসবুক লাইভে অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমি যখন পুলিশের কাছে সাহায্য চাইলাম, পুলিশের একটি পিকআপ ভ্যান ছিল, অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা আমাকে বলল, আপনার ছিনতাই কোন জায়গায় হয়েছে, স্পটটা দেখান। তাদের চোখের সামনে ছিনতাইকারী দৌঁড়ে চলে গেল, তারা ছিনতাইকারী ধরার বদলে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, কোন থানার অধীনে পড়েছে। পুলিশ বলছে- ওটা পল্টন থানায় হয়েছে, আমরা দেখতে পারি না। গোলাপশাহ মাজার একটা গোল্ডেন ট্রায়াঙ্গলের মতো, সেটা ক্রাইম ট্রায়াঙ্গলে পরিণত হয়েছে। তিন অঞ্চলের পুলিশ তারা কেউ কাজ করছে না। একজন আরেকজনকে দোষ দিচ্ছে।’

অধ্যাপক আরও বলেন, ‘আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার হাতে তো কোনো ক্ষমতা নেই। কাজেই আমি এখানে যখন পুলিশকে বললাম, একজন আমাকে বলছে- আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি গাড়িতে কেন চলাচল করেননি। আপনি কেন রিকশায় চলাচল করেছেন। আপনারা বলেন, আমরা কি গাড়িতে চলাচল করব? এ দেশের হাজার হাজার মানুষ রিকশা দিয়ে চলাচল করে। তাহলে তাদের নিরাপত্তা কে দেবে? আমার গাড়ি নেই, এ জন্য কী আমার নিরাপত্তা থাকবে না। এখানে পুলিশ যে দাঁড়িয়ে আছে, তার কাজ কী? পিকআপে পুলিশ ছিল, তার কাজ কী?’

পল্টন থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে লাইভে ওই অধ্যাপক আরও বলেন, ‘এ নিয়ে পল্টন থানায় তিনি অভিযোগ দিয়েছি। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা কোনো যোগাযোগ করেনি। এই বাংলাদেশে নাগরিকদের সচেতনতা ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’

নাগরিকদের জেগে ওঠার আহ্বান জানিয়ে এই রাবি অধ্যাপক বলেন, ‘শনিবার আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমারা স্ত্রী ভয়ে কুঁকড়ে গেছেন। এখানে যে পরিমাণ গাড়ি চলাচল করে, ছিনতাইকারীর আক্রমণে পড়ে গিয়ে অন্য গাড়ির নিচে চাপা পড়ার আশঙ্কা ছিল। আমার সৌভাগ্য, আমারা স্ত্রী রিকশা থেকে পড়ে যায়নি।’

এ বিষয়ে পল্টন থানার গুলিস্তান পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বলেন, ছিনতাই হয়েছে শাহবাগ ও পল্টন থানার সীমানায়। পরে শাহবাগ থানার পুলিশ অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে নিয়ে কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে। পরে দেখা যায়, ঘটনাস্থল পল্টন থানার অধীনে। বিষয়টি জানার পর পুলিশের দুই-তিনটি দল কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী