,

প্রবাসী ও রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : এক মাসের ব্যবধানে রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম। ফলে এখন থেকে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। আর প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা।

এছাড়া বৈধ পথে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করতে চলতি সপ্তাহ থেকে প্রবাসীদের প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১১০ টাকা ৭০ পয়সা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।

রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের ক্ষেত্রে ব্যাংক প্রতি ডলারের মূল্য ১০৮ টাকা দেবে। তবে এর সঙ্গে সরকার ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা যোগ হবে। বিদেশের এক্সচেঞ্জ হাউজেও ডলারের দামের সঙ্গে প্রণোদনা যোগ করে ১১০ টাকা ৭০ পয়সা দেখানো হবে।

এখন পর্যন্ত প্রবাসীরা ব্যাংক থেকে প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৭ টাকা পাচ্ছেন। নতুন এ সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়।

পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এর পর থেকে এই দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট