,

মাছের ডিমের পাতুরি

news-image

মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, তবে মাছের ডিমের পাতুরি বানালে কেমন হয়। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে জমবে ভাল। রইল রেসিপি।

উপকরণ:

মাছের ডিম: ২৫০ গ্রাম

পোস্ত বাটা: ২ টেবিল চামচ

সরিষার তেল: ৩ টেবিল চামচ

নারকেল কোরা: ২ টেবিল চামচ

কালো সরিষা বাটা: ১ টেবিল চামচ

কাঁচা মরিচ বাটা: ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: এক কাপ

হলুদ গুঁড়া: ১ চা চামচ

লবণ: স্বাদ মতো

চিনি এক চিমটে

টুকরো করে কাটা কলা পাতা: ৫ টি

চেরা কাঁচামরিচ: ৫ টি

প্রণালী:

একটি পাত্রে মাছের ডিমের সঙ্গে অল্প তেল, হলুদ, সরিষা-পোস্ত বাটা, নারকেল কোরা, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ কুচি, লবণ ভাল করে মাখিয়ে ঘন্টা খানেক ফ্রিজে রেখে দিন। গ্যাসে চাটু বসিয়ে কলাপাতাগুলো একটু সেঁকে নিন। এ বার একটি করে কলাপাতার মধ্যে ২ বড় চামচ পরিমাণ মাছের ডিমের মিশ্রণ দিয়ে উপর থেকে সামান্য সর্ষে তেল ছড়িয়ে দিন ও উপরে একটি করে কাঁচমরিচ দিয়ে দিন। এর পর ভাল করে পাতাটি মুড়ে টুথপিক আটকে দিন। নন-স্টিক প্যান গরম করে সামান্য তেল দিন। ওই তেলে একে একে পাতুরিগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে কম-বেশি ১০ মিনিট দু’পিঠ ভাল করে ভেজে নিন। যখন দেখবেন, পাতাগুলো কালচে হয়ে গেছে, তখন আপনার পাতুরি একেবারে তৈরি। পাতুরিগুলি না ভেজে ভাপিয়ে নিলেও খেতে বেশ লাগে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম মাছের ডিমের পাতুরি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট