,

ডেমরায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর ডেমরায় ঘুড়ি উড়াইতে গিয়ে ছাদ থেকে পড়ে আব্দুল হাওলাদার (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হাওলাদার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরমৈশা গ্রামের মৃত সিডু মিয়ার ছেলে। বর্তমানে ডেমরা ডগাইর নতুনপাড়া ইসলামবাগ পরিবারের সঙ্গে থাকতো। বাসার পাশে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। তিন বোন এক ভাই এর মধ্যে সে ছিল সবার ছোট।

মৃতের বোন লাইজু হাওলাদার জানান, গতকাল বিকেলে একতলা ভবনের ছাদে ঘুড়ি উড়াইতে গিয়ে অসাবধানতাবসত নিচে পড়ে গুরতর আহত হয় আব্দুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল বলেন, ‘আজ দুপুরে ময়নাতদন্ত শেষে তার পরিবারের স্বজনরা মরদেহ নিয়ে যান।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট