,

ষড়যন্ত্র করতে বিদেশিদের কান ভারী করা হচ্ছে: আইনমন্ত্রী

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শুধু বিদেশিরাই যে এই ষড়যন্ত্র করে তা নয়। বিদেশিরা যেন ষড়যন্ত্রের মধ্যে থাকে সেজন্য দেশ থেকে তাদের কান ভারী করা হচ্ছে।

আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা তফজ্জল আলী কলেজ মাঠে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সুখে আছে। কিন্তু একটা পক্ষ বলছে- মানুষ খুবই কষ্টে আছে। এখর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। এই অবস্থা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে হয়েছে। আপনারা দোয়া করেন যেন দ্রুত আবার সব ঠিক হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন। সেটিই হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্ব। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব।’

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘আমি এই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি এলাকার উন্নয়ন করার। আগামীতেও আমি আপনাদের পাশে থাকতে চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল ভূইয়া কাওসার জীবন, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। পরে তিনি জেলায় ১ হাজার ৮০০ কৃষকের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না