,

জ্বলছে সুদান, বিমান হামলা-গোলাগুলি অব্যাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে উত্তাল সুদান। দুই বাহিনীর ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শুক্রবার বাড়ানো হলেও রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিমান হামলা ও আর্টিলারির গোলাগুলির রিপোর্ট পাওয়া যাচ্ছে। আজ শনিবার বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, শনিবার ভোরেও সংঘর্ষের রিপোর্ট পাওয়া গেছে। শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ তৃতীয় সপ্তাহে গড়লো।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ মানুষ শহরে আটকা পড়ে আছে। সেখানে খাবার, পানি ও জ্বালানির সংকট দেখা গেছে। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর শহরের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চার হাজার ২০০ জন। তবে হতাহতের এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে শঙ্কা জাতিসংঘের।

জাতিসংঘ আরও বলছে, সংঘর্ষের প্রথম সপ্তাহে ৭৫ হাজারের বেশি মানুষ সুদানে ঘরছাড়া হয়েছে। রাজধানী খার্তুমে শুধুমাত্র ১৭ শতাংশ হাসপাতাল তাদের কার্যক্রম চালাতে পারছে।

আরও পড়ুন: সুদানে তুরস্কের বিমানে হামলা

সংঘর্ষের মধ্যে অনেক দেশই সুদান থেকে তাদের নাগরিকদের উদ্ধারের অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বহু দেশ তাদের কূটনৈতিকদের তাদের দেশে সরিয়ে নিয়েছে। হাজার হাজার সুদানি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশ শাদ ও মিশরে পালিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না